ঢাকা, বাংলাদেশ ।
  শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬,  ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

"প্রেসক্লাব নান্দাইল"এর ৩৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত


ময়মনসিংহের নান্দাইলে বর্ণাঢ্য আয়োজনে প্রেসক্লাব নান্দাইলের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

  • আপলোড সময় : বুধবার ০২ জুলাই, ২০২৫ সময় : ৭:৪৭ পিএম

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের নান্দাইলে বর্ণাঢ্য আয়োজনে প্রেসক্লাব নান্দাইলের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।  বুধবার (২ জুলাই) প্রেসক্লাব নান্দাইলের সভাপতি মোহাম্মদ হান্নান মাহমুদের সভাপতিত্বে সকাল ১১টায় র‌্যালী অনুষ্ঠিত হয়। র‌্যালীটি প্রেসক্লাব নান্দাইল কার্যালয় থেকে বের হয়ে নান্দাইল সরকারি শহীদ স্মৃতি আর্দশ ডিগ্রী কলেজ হয়ে পুনরায় প্রেসক্লাব কার্যালয়ে এসে আলোচনা সভায় মিলিত হয়। প্রেসক্লাব নান্দাইলের সাধারণ সম্পাদক শামছ-ই-তাবরীজ রায়হানের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নান্দাইল পৌরসভার সাবেক মেয়র এ.এফ.এম আজিজুল ইসলাম পিকুল।

এসময় উপস্থিত ছিলেন,উপজেলা নাগরিক ফোরামের আহ্বায়ক রফিকুল ইসলাম খান নাসিম,যুগ্ম আহ্বায়ক জাকির আহম্মেদ তুহিন, সাংবাদিক প্রবাল মজুমদার,হাজী রফিকুল ইসলাম খোকন, স্বপন কুমার সাহা,জালাল উদ্দিন মন্ডল, আব্দুল হামিদ রতন,আবুল কাশেম লাভলু,আবু সায়েম, হুমায়ূন কবির ভূইয়া, আমিনুল হক বুলবুল,আল আমিন সরকার, মজিবুর রহমান ফয়সাল, শাহজাহান ফকির,ফাহমিদ আহম্মেদ, উপজেলা নাগরিক ফোরামের যুগ্ম সদস্য সচিব এইচএম এমদাদুল হক প্রমুখ।

অত্র প্রেসক্লাব প্রতিষ্ঠার পর থেকে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন,সাংবাদিকদের পেশাগত মান উন্নয়ন এবং তাদের অধিকার ও মর্যাদা রক্ষায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর